Posts

Showing posts from December, 2024

নতুন বছরে সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমল গ্যাসের দাম

Image
  নতুন বছরের প্রথম দিনে ভারতবাসীর জন্য সুখবর। বুধবার (১ জানুয়ারি) থেকে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১৪.৫০ টাকা কমেছে। তকে ১৪ কেজির ওজনের রান্নার গ্যাসের দাম একই রাখা হয়েছে। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮১৮.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৮০৪ টাকা। অন্যদিকে কলকাতায় দাম কমেছে ১৬ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৯১১ টাকায়। একইভাবে মুম্বাইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৬ টাকা কমে ১৭৭১ থেকে কমে ১৭৫৬ টাকা হল। বিহারে ২০৭২.৫০ টাকা থেকে দাম কমে দাঁড়িয়েছে ২০৫৭ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ১৪ কেজির দামে কোনও বদল আনা হয়নি। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ঘরোয়া গ্যাসের দাম কমানো হয়েছিল ১০০ টাকা। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি। উল্লেখ্য, সাধারণত ৬ মাস অন্তর বাণিজ্যিক রান্নার গ্যাসের কিছুটা রদবদল দেখা যায়। এর আগে গত ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাগাতার বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ১৭২.৫ টাকা পর্যন্ত বাড়ে। কলকাতা ও চেন্নাইয়ে এই দাম ১৭১ টাকা পর্যন্ত বাড়ে। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি ঘটে মুম্বাইয়ে, সে...

“ড. ইউনূসের মন্তব্যে নতুন তোলপাড়, ‘শেখ হাসিনাই এই দেশের উপযুক্ত নেতা’!”

Image
সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে “এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এ দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত” শীর্ষক মন্তব্য করেছেন। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে ভাইরাল ভিডিওটি এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১ হাজার ১০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে প্রায় ৩০৭ মন্তব্য করা হয়েছে। ভিডিও দেখতে: https://www.youtube.com/watch?v=8HXVy2L8UJk রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে “এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সঙ্গে ড. ইউনূসের কথোপকথনের একটি খণ্ডিত অংশের পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। তাই ড.মুহাম্মদ ইউনূসকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। Share

“সচিবালয়ে অগ্নিকাণ্ড: গোয়েন্দা রিপোর্টে উঠে আসলো বিস্ফোরক তথ্য!”

Image
  প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিক অবস্থায় নাশকতার আলামত পেয়েছেন তদন্তের সাথে সংশ্লিস্ট সিআইডিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। আর এ কারনেই আরও গভীর ভাবে তদন্ত করছেন গোয়েন্দা কর্মকর্তারা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। এই কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ৯ তলা ভবনের সাত তলা, ছয় তলা এবং আট তলায় পৃথক তিন স্থানে একই সময়ে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। শর্টসার্কিটের ঘটনা ঘটলে সেই আগুন একই ফ্লোরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে একই সময়ে ছড়িয়ে পড়ার সুযোগ নেই। কারণ, সচিবালয়ের ভবনগুলোতে প্রতিটি ফ্লোরে বিদ্যুৎ সরবরাহের জন্য পৃথকভ...

দুই বোনের মধ্যে সেদিন যা নিয়ে ঝগড়া হয়েছিল

Image
শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু শেখ হাসিনাকে নিয়ে‘আমার ফাঁসি চাই’নামে একটি বই লিখেন। পরবর্তীতে সে বইটি শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেন এবং রেন্টুসহ তার পরিবার বিদেশে পালিয়ে যায়। লেখক সেই বইয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার মধ্যকার ঝগড়া একটি অংশে তুলে ধরেন। সেই ঘটনার বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। তিনি লিখেছেন, ৭ জুলাই ১৯৯৬ অপরাহ্ণে তিনি বলেন, গণভবনে তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন।এই শেখ মুজিব কি একা তোমার বাপ শেখ মুজিবকে আমার বাপ না, আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না, আমার ৫ টা মন্ত্রী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মন্ত্রী পাবি না, যত টাকা দরকার পাবি, সব তোরি। দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর ৬৪ জন অফিসার সমন্বয়ে একটি বিশেষ দল, পিজিআরের ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাঁদেরকে সর...

নাহিদ-আসিফসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ নিচ্ছেন ৩১ ডিসেম্বর

Image
  জুলাই অভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রদান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন। ​​​​​ সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে। এ দিন দেশে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। তারপর আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে।’ হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘এই ঘোষণাপত্র পাঁচ অগাস্টেই হওয়া উচিত ছিল, না হওয়ার ফলে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করেই যাচ্ছে। দুই হাজারের ঊর্ধ্বে শহীদ এবং ২০ হাজারের ঊর্ধ্বে আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা এই আন্দোলনের 'লেজিটেমেসি'কে প্রশ্ন করেই যাচ্ছে। যে গণঅভ্যুত্থান হয়েছে তার মধ্য দ...

আগুনের সূত্রপাত কোথা থেকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Image
  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লেগে তা উপরের দিকে ছড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। এ সময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিন চার জায়গায় নয়, আগুনটা ছয়তলায় লেগেছে এবং সাত, আট উপরের দিকে গেছে। নিচে আর আসতে পারেনি। কি হচ্ছে তা আমরা এখন দেখবো। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো। তিনি বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয়তলায় আগুন ধরে। ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। নয় তলা বিশিষ্ট ৭ নম্বর ভবনটির ৬ তলায় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ৭ তলায় স্থানীয় সরকার বিভাগ, ৮ তলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ৯ তলায় রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে। সচিবালয়ের সা...

আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী, অতঃপর…

Image
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী তাসলিমার (২৮) সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাসকে (৩০) কুপিয়ে হত্যা করেছেন স্বামী আজিজুল হক (৩০)। এ সময় নিজের স্ত্রীকেও কুপিয়ে মারাত্মক আহত করেন তিনি। সোমবার (৪ নভেম্বর) দুপুরে পৌরসভার বকুলতলা (চন্নাপাড়া) এলাকায় আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জয়নাল আবেদীন মণ্ডল। নিহত আশরাফুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের ওয়াহাবের ছেলে। তিনি স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আজিজের আহত স্ত্রী তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজিজ-তাসলিমা দম্পতির ৬ ও ৪ বছরের দুটি সন্তান রয়েছে। অভিযুক্ত আজিজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি প্রায় এক যুগ আগে চন্নাপাড়া এলাকায় জায়গা কিনে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। পেশায় তিনি রাজমিস্ত্রির ঠিকাদার। ঘটনার প...

হঠাৎ ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহর! জানা গেল কারণ?

Image
  ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ তের বছর পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার দেশে আগমনের দিনে কুমিল্লার মুরাদনগর থেকে প্রায় ২ হাজার গাড়ির একটি বিশাল বহর ঢাকায় প্রবেশ করবে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সৌদিআরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। বিমানবন্দরে এই নেতার অভ্যর্থনার জন্য মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামের গ্রামে খাবারের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠিত হবে দোয়া ও মিলাদ মাহফিল। বিভিন্ন অঙ্গ-সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মিষ্টি, ফুলের মালা ও বিভিন্ন শুভেচ্ছায় বরণ করে নেবেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে। এদিকে, এতসব যানবাহন একত্রিত হওয়ার ফলে সড়কে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে, মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে...

আগামীকাল যে ২৫ এলাকায় বিদ্যুৎ থাকবে না

Image
  জরুরি কাজের জন্য সিলেট নগরীর ২৫ এলাকায় শনিবার (২৮ ডিসেম্বর) বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন। এতে বলা হয়েছে, ১১ কেভি মুক্তিরচক ও ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন মেন্দিবাগ, নোয়াগাঁও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদরাসা, হাফিজ কম্প্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশপাশ এলাকায় জরুরি বিদ্যুৎ কাজের জন্য সকাল ৮ থেকে বিকেল ৩ পর্যন্ত নগরীতে উল্লেখ করা এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এছাড়া ও ১১ কেভি সোবহানিঘাট ও কালিঘাট ফিডারের আওতাধীন কাস্টঘর, চালিবন্দর, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, লালদিঘীরপাড়, হকার্স মার্কেট, বন্দরবাজার রোড, জেল রোড ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে সকাল ১০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়েছে, সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই উল্লেখকৃত এলাকাগুলোতে যথারীতি বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। মহানগরীত...

সংগ্রহ করা হলো সচিবালয়ের ভেতরের সিসিটিভি ফুটেজ

Image
  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি ও একজন এএসপিসহ সাড়ে পাঁচশরও বেশি নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়া সচিবালয়ে‌ সাতটি টাওয়ার রয়েছে, সেগুলোতেও গার্ড থাকেন। ব্রিফিংয়ে সরকারের নানান উদ্যোগের কথা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু ...

ব্রেকিং নিউজঃ সচিবালয়ে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ জানা গেল!

Image
  ইন্টেরিয়র ডেকোরেশন থেকে সচিবালয়ে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, সচিবালয়ের আগুন লাগার কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল। এক জায়গা আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গা ছড়িয়ে পড়ে। এটা হতে পারে। তিনি বলেন, সচিবালয়ে লাগা আগুনের প্রাথমিক কারণ এখনও আমরা বের করতে পারিনি। আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গা তল্লাশি করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারব। ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনটি জায়গায় একসাথে আগুন দেখা গেছে। যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট হয়-এটা হতে পারে। তবে এটা এখনই নিশ্চিত বলব না; যতক্ষণ পর্যন্ত না তদন্ত শেষ করছি। এর আগে, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগ...

৯.১ মাত্রার ভূমিকম্প-৫৭ ফুট উঁচু ঢেউ; ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু

Image
  আন্তর্জাতিক: ২০ বছর আগে ভারত মহাসাগরে সৃষ্ট ভয়াবহ সুনামির আঘাতে নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়েছেন স্বজনরা। ওই দুর্যোগে দক্ষিণপূর্ব এবং দক্ষিণ এশিয়ায় প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কবরস্থানে গিয়ে মোম বাতি জ্বালিয়ে তাদের স্মরণ করা হয়। খবর রয়টার্স ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ৯.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৭.৪ মিটার (৫৭ ফুট) উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। যা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত অন্তত ৯ দেশে আঘাত হানে। নিহতদের প্রায় অর্ধেকের বেশি ইন্দোনেশিয়ান। এ দুর্যোগে বেঁচে থাকা শতাধিক ব্যক্তি ও পরিবার ভয়াবহ দিনটিকে ঘিরে উলি লিহিউ গ্রামে অবস্থিত গণকবরটি পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা নিহত স্বজনদের কবরে ফুল দিয়ে স্মরণ করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। স্বজনহারা অনেকে তাদের পরিবারের সদস্যদের আর খুঁজে পাননি। তারা জানান, অনেককে পরিচয় বিহীন কবর দেয়া হয়েছে। হয়তো তাদের কেউ এই কবরস্থানে রয়েছেন। ৫২ বছর বয়সী নুরখালিস, যিনি সুনামির আঘাতে স্ত্রী, সন্তান এবং পিতা-মাতাকে হারান। পরবর্তীতে তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি। ত...

সাবধান করার আর সময় নাই, তিন উপদেষ্টাকে বার্তা সারজিসের

Image
  দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। তাই গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়েছে। তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রী...

যে কারণে কমেছে রড সিমেন্টের দাম, অবশেষে জানা গেলো

Image
  সারাদেশ:   দেশের বাজারে কমেছে নির্মাণ-সামগ্রী রড ও সিমেন্টের দাম। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্তিমিত হয়ে পড়েছে। একইসঙ্গে এ বছরই দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বেসরকারি এবং ব্যক্তিপর্যায়ের নির্মাণকাজও ধীরগতিতে এগোচ্ছে। এতে চাহিদা ও বিক্রি কমে নির্মাণকাজের প্রধান উপকরণ রড ও সিমেন্ট ব্যবসায় ধস নেমেছে। ব্যবহারজনিত চাহিদা বৃদ্ধি না পেলে এ খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নির্মাণকাজে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সিমেন্ট ও ইস্পাত খাতের উদ্যোক্তারা বলছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনে সরকারের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে রড ও সিমেন্টের বাজারে। উদ্যোক্তারা আরও জানান, সরকার পরিবর্তনের পর নির্মাণকাজের সঙ্গে জড়িত বেশিরভাগ ঠিকাদার গা-ঢাকা দিয়েছেন। অপরদিকে ব্যাংকের ঋণের বিপরীতে সুদের হার বেড়েছে, বেড়েছে উৎপাদন ব্যয়ও। কিন্তু চাহিদা কমে যাওয়ায় বাড়তি ব্যয় সমন্বয় করা যাচ...

এবার অ্যাকশন শুরু– ড. ইউনূস

Image
  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে আমরা মুক্তি পাবো না। তবে যে নিরপরাধ তার ওপরে কোন রকমের অপবাদ লাগিয়ে দিয়ে, অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই। যখন অ্যাকশন নেয়া শুরু হবে, তখন সমর্থন চাই। শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা। আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা আমরাই। আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের বক্তব্যের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ভিডিও পর্যবেক্ষণে দেখা যায় বক্তব্যটি ড. মুহাম্মদ ইউনূস রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পুরো ভিডিও পর্যবেক্ষণে দেখা যায় তিনি আরো বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা। আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা আমরাই। আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। সুত্রঃ দৈনিক জনকন্ঠ

ত্রিভুজ প্রেমকাহিনীর নায়িকা সানজিদার আধিপত্যে ৩ জনকে মুক্ত করতে যেয়ে ধরা

Image
  জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকেও। তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায়। আবার তদন্ত করা হচ্ছে। নথিপত্র ও পুলিশ সূত্র বলছে, তদন্ত কর্মকর্তা তাঁর ডিবির পরিচয় গোপন করে থানা–পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন। তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া ও মো. শাহ-জাহান মিয়া হত্যা মামলায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৬ জুলাই ঢা...

ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বিশাল বড় সুখবর

Image
  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারে ঘোষিত ‘টপ রেমিট্যান্স রিসিভার ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪’ পুরস্কার পেয়েছে। এ উপলক্ষে আজ (১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী। উল্লেখ্য, বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্ত ধারা নিউইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক এর যৌথ উদ্যোগে আয়োজিত রেমিট্যান্স ফেয়ারে ইসলামী ব্যাংকের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ প্রবাসী আয় সংগ্রহের মাধ্যমে বাংলাদেশে ক্রমাগত রিজার্ভ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় এ সম্মাননা ঘোষণা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র এক্...

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ছেন যারা

Image
  মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে ১২ বছর ৬ মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছেন ২ হাজার ১১১ জন। তারা বীর মুক্তিযোদ্ধা নন। তালিকা থেকে তারা বাদ যাবেন। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ-সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমতা পেতে পারেন। না হলে তাদের অভিযুক্ত করা হবে। আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৫৪ জন বলে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে বীরাঙ্গনা ৪৬৪ জন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৮৯৫ জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৩৩৩ জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৬৮ জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন। এক প্রশ্নের জবাবে ফারুক ই আজম বলেন, রাজাকারের তালিকার কোনো ফাইল পাওয়া যায়নি। মন্ত্রণালয়েও এ নথি নাই। সুত্রঃ ডেইলি-বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে উত্তর দিলো নয়াদিল্লি

Image
  ভারতে অবস্থানরত বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কোনও অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনও রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে, তার সমস্ত আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন। বুধবার (২৫ ডিসেম্বর) এমনই তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে আনন্দবাজার বলছে- প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো কূটনৈতিক বার্তার ‘আইনি বৈধতা’ কতোটা, খতিয়ে দেখবে নয়াদিল্লি। কোনও অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনও রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে, তার সমস্ত আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। ফলে বাংলাদেশের কূটনৈতিক বার্তার (নোট ভার্বাল) উত্তর অবশ্যই দেওয়া হবে ‘যথাসময়ে’। কিন্তু তার জন্য কোনও তাড়াহুড়ো করা হবে না। বিদেশ মন্ত্রণালয় সূত্র বলছে, সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লাগতে পারে। নয়াদিল্লির একাংশের বক্তব্য, বিদেশসচিব বিক্রম মিস্রীর ঢাক...

তাহলে কি এবার হাসিনার মত পরিনতি হবে মোদির?

Image
  ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে সাধারণ জনগণ। দেশের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে, যেখানে সরকারের নীতিমালা এবং আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব বৃদ্ধি এবং কিছু বিতর্কিত আইন প্রণয়ন নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন মেট্রো শহরে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সহায়তার বিষয়ে সরকারের উদ্যোগ। কিছু জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও, কোথাও কোথাও পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিরোধী দলগুলো এই বিক্ষোভকে কেন্দ্র করে সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের দাবি, মোদি সরকার মানুষের চাহিদা এবং স...

কর্মকর্তা- কর্মচারীদের সব ছুটি বাতিল

Image
  জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মঙ্গলবার এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, এটা অফিসিয়ালি জানানো হয়েছে। মৌখিকভাবে এবং অভ্যন্তরীণ নির্দেশনায় আমরা দু’মাস ধরে ছুটি বাতিল করেছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পারবো। এনসিটিবি চেয়ারম্যানসহ সবাই দিন-রাত পরিশ্রম করছেন এবং প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করছেন। অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নিয়মিত ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। প্রতি বছর সরকারের উদ্যোগে ১ জানুয়ারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। জুন মাস থেকে বই ছাপানো...

এবার আটক আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের…

Image
  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তার নাম  এম এ আজিজ । তিনি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ তাকে আটক করে। তিনি তার ভাতিজার বিয়ের দাওয়াতে এসেছিলেন। আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা তাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে—তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা।’ সূত্র: Zoombangla

যুবলীগ নেতার বাড়িতে পুড়িয়ে ফেলা নারীর মাথা উদ্ধার, মিলল পরিচয়

Image
  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নৃশংসভাবে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা নারীর মাথা মঙ্গলবার দুপুরে উদ্ধার হয়েছে। মাথা দেখে তার পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। ওই নারী হলো উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)। পুলিশ জানায়, আটককৃত যুবলীগ নেতার ছেলে ফারহান রনি ভোরে তাকে ডেকে নিয়ে যায়। তবে কি কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি। দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ভূইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদকসেবী। এর আগে, ঘটনাস্থল থেকে ওই নারীর পোড়া দেহ উদ্ধার করে পুলিশ। তার দেহের বেশিভাগ অংশ পুড়ে গেছে। হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে যুবলীগ নেতা শাহ নেওয়াজ ভূইয়ার পরিত্যক্ত এক চালা টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশী যুবক ইমরানসহ আরো কয়েকজন এগিয়ে যান। ওই ঘরের সামনে ফারহান রনিকে দেখে আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন পাতা পোড়া দিয়েছেন। বিষয়টি তাদের সন্দেহ হওয়ায় ঘরের ভেতরে উঁকি দেন। এতে তারা মাটিতে মানুষ আকৃতির দেহে আগুন জ্বলছে দেখতে পান। পাশে একটি ...