Posts

Showing posts from January, 2025

নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি, মেজরসহ নিহত ১৭

Image
   পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে এক মেজরসহ দেশটির নিরাপত্তা বাহিনীর ৪ জন ও ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুই জায়গায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। এ ছাড়াও এ বিষয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মির আলিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেইসময় গোলাগুলিতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানের সময় অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর হামজা ইসরার (২৯) নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানের সময় সিপাহি মুহাম্মদ নাঈম (২৬) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে ডন জানায়, উত্তর ওয়াজিরিস্তানের আরেক জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এতে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। অন্যদিকে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দাত্তা খেল ক্যাম্প থেকে গুন্দি পোস্ট যাওয়ার পথে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। এরপরেই নিরা...

hjgt

Image
  qed okedi jre 

সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর বিষয়টি নিয়ে যা জানাল কারা কর্তৃপক্ষ

Image
  ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তারা জানায়, সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর তথ্য সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি গুজব। সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি খোলাসা করেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। রিউমর স্ক্যানার জানায়, কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের দাবি, সাধারণত সাবেক বিচারপতি মানিকের মত...

বিচারপতি মানিক আর নেই, খবরের যে সত্যতা পাওয়া গেলো

Image
  হেড লাইন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর তথ্য সত্য নয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন। আজ সোমবার সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাঁকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকে কারাগারে বন্দী আছেন তিনি। সূত্র: প্রথম আলো

রাষ্ট্রপতির আদেশে ১০ দিনের মধ্যে বদলে গেলো সব হিসাব নিকাশ

Image
  গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। গত ২০ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ এর দফার সাথে তথ্য অধিকার আইন ২০০৯ এর, ১৬ এর ১ ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিছুদিন আগে মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর ঠিক দশ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো তাকে। https://youtu.be/w6g3KG_QgTA?si=644dOcA1xRwUpDfI

এবার এক লাফে যত কমলো জ্বালানী তেলের দাম

Image
  বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো। শুক্রবার জ্বালানি তেলের দাম এক লাফে কমেছে দুই শতাংশের বেশি। এর অন্যতম কারণ হলো চীনে দুর্বল চাহিদা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৭১ দশমিক শূন্য ৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ৬৭ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ। অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলো এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম প্রক্রিয়াকরণ করেছে। কারণ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে ও ছোট স্বাধীন শোধনাগারগুলোতে অপারেটিং হার হ্রাস পেয়েছে। তাছাড়া গত মাসে চীনের কারখানার উৎপাদন প্রবৃদ্ধি ধীর হয়েছে। পাশাপাশি সমস্যা কাটেনি প্রোপার্টি সেক্টরেও। এদিকে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ফের বাণিজ্য শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে, চীন থেকে আমদানির ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন তিনি, যা ট্রাম্...

সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। রবিবার সাত সাড়ে ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে ‘বিরূপ আচরণের’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের বাইরে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা কলেজকে ঠেকাতে এফ রহমান হলের শিক্ষার্থীরা গেটের অভ্যন্তরে কিছুটা অদূরে হলের সামনে অবস্থান নেয়। এর একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সন্ধ্যা সাড়ে ৬টায় সাত কলেজ শিক্ষার্থীরা সাইন্সল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এরপর রাজধানীর তাঁতিবাজারেও অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।

চরম দু:সংবাদ : আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ!

Image
  জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এ রায়ের ৬টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। চার অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া ও চানখাঁরপুলের হত্যাকাণ্ডে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো- উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।

ব্রেকিং নিউজ: ব্যাপক সংঘর্ষ, থানার ওসিসহ আহত ৫০ জন

Image
  ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ ঘটনায় নগরকান্দা থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১ পর্যন্ত উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সলিথা মাদরাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল চলাকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বিবাদমান দুই গ্রামবাসীর মধ্যে রাতভর উত্তেজনা চলছিল। শনিবার সকালে সংশ্লিষ্ট মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের শতশত বাসিন্দা দেশীয় অস্ত্র ঢাল, কাতরা সরকি, বল্লম, রামদা ও ইটপাটকেল হাতে নিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত চলে ধাওয়া পাল্...

হঠাৎ সেনা শাসনের ইঙ্গিত কেন দিলেন নাহিদ ইসলাম?

Image
  উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দেশের চলমান রাজনীতিকে আবারো গরম করে তুলেছে। বৃহষ্পতিবার দেয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনাশাসনের ইঙ্গিত দিলেন, তেমনি১/১১ ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জের ধরে নাহিদ ইসলাম আবার বাংলাদেশে ১/১১ ফিরে আসার ইঙ্গিতের কথা বলছেন। অন্যদিকে সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেয়া হবে না বলে যে মন্তব্য করেছেন, তাতেই নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ। হঠাৎ সেনা শাসনের কথা কেন বললেন তিনি? তাহলে কি ভেতরে ভেতরে এমন কিছু হচ্ছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায়। সেনা শাসনের বিষয়টি আলোচিত হচ্ছে নাহিদ ইসলামের পোস্টের কয়েকটি লাইনের কারণে। তিনি লিখেছেন, আমরা তিন আগস্ট থেকে বলে আসছি, কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। হাসিনা সরকার পতনের পাঁচ মাস পরে এসে পুরনো কথা বলতে গিয়ে ফের সবাইকে সেনা শাসনে তাদের নারাজির ...

রাতেই উপদেষ্টারা সব পা’লায়ে গেছে, অবশেষে জানা গেল সত্যতা

Image
  বৃহস্পতিবার দিবাগত রাতে (২৪ জানুয়ারি) পতিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের মাধ্যমে সামাজিক মাধ্যমগুলোতে উপদেষ্টারা বিভিন্ন স্থানে পালিয়ে গেছেন সহ বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার ফেসবুকে গুজব ছড়িয়ে লিখেন, “ব্যাংকক সার্জিস চলে গেছে কুমিল্লায় হাসনাত আসিফ দুবাই” এসব গুজবের প্রেক্ষিতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক পোস্টে লিখেন, “রাতেই উপদেষ্টারা সব পা’লায়ে গেছে… হাসি আপারে বলেন দেশে চলে আসতে”

চেয়ারম্যান-মেয়রের ন্যূনতম শিক্ষা*গত যোগ্যতা নির্ধারণ

Image
  পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট (স্নাতক) বা সমমান। নিরক্ষর বা স্বল্পশিক্ষিত ব্যক্তিরা আর নির্বাচন করতে পারবেন না। মতামত বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। মাঠপর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা গত বুধবার (২২ জানুয়ারি) শেষ করেছে কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই-বাছাই শেষে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ বলেন, ‘সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো, দল-পেশিশক্তি ও টাকাপয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে সজ্জন, গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এম...

যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা বন্ধ, পাবে শুধু যে দুই দেশ

Image
  ইসরায়েল ও মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সহায়তা তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আজ শনিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর এই আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, জরুরি খাদ্য সহায়তার জন্য কিছু ব্যতিক্রম থাকবে। তবে স্বাস্থ্য সহায়তার জন্য নতুন কোনো তহবিল বরাদ্দ করা হবে না। নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশ দিয়েছেন, যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে বিদেশি সহায়তার জন্য নতুন তহবিল দেওয়া হবে না। এ সিদ্ধান্তে মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই স্থগিতাদেশ বৈশ্বিক অস্থিরতা ও জীবনহানি বাড়াতে পারে। অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান মন্তব্য করেছেন, এতে সংকটে থাকা কমিউনিটির জীবনকে বিপর্যয়কর হবে। এই স্থগিতাদেশ কমপক্ষে তিন মাস স্থায়ী হবে। প্রথম ৮৫ দিনের মধ্যে রুবিও বিদেশি সহায়তার কর্মসূচি চালু রাখার, পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া ২০০৩ সালে শুরু হওয়া প্রেসিডেন্টের জরুরি এইডস রিলিফ পরিকল্পনা তহবিলও স্থগিত হতে পারে। এরই মধ্যে এটি আড়াই কোটি মানুষের জীবন বা...

‘পদত্যাগ’ করেছেন ড. ইউনূস, ইন্টারনেটে প্রচারিত এমন দাবিটি ভুয়া

Image
  হেড লাইন: সম্প্রতি ইন্টারনেটে একটি পদত্যাগপত্রের  ছবি  ভাইরাল হয়েছে। যেটি সামাজিক মাধ্যম  ফেসবুক  ছাড়াও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম  টিকটকে  পোস্ট করে  দাবি করা হচ্ছে - পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি বরাবর দেয়া ওই পদত্যাগপত্রের ছবিটি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারের পাশাপাশি দাবি করা হচ্ছে- পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া পদত্যাগপত্রের ছবিটি আসল নয়। নানা অসঙ্গতিপূর্ণ ওই পদত্যাগপত্রটি ভুয়া। এমনকি ইন্টারনেটে প্রচারিত ‘বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে ড. ইউনূসের পদত্যাগপত্র পাঠানোর’ দাবিটিও সঠিক নয়। এ নিয়ে অনুসন্ধানকালে পদত্যাগপত্রটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইন্টারনেটে প্রচারিত পদত্যাগপত্রের চিঠিটিতে বেশকিছু অসঙ্গতি রয়েছে। এরমধ্যে  প্রধান উপদেষ্টার কার্যালয়ের  উন্মুক্ত একাধিক প্যাডের সঙ্গে মিলিয়ে দেখলে ইন্টারনেটে প্রচারিত ওই পদত্যাগপত্রের তারিখের ফরমেটে মিল পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প...

ট্রাম্পের শপথের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে

Image
  যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন-বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) আর্জেন্ট এলএনজি এ তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স। বার্তাসংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন, দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুম (এমটিপিএ) অবকাঠামো তৈরি করছে। যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প। কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ...

আওয়ামী লীগ ও সাংবাদিক ইস্যুতে ড. ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা

Image
  নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং ১৮৪ বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার প্রসঙ্গে এমন মন্তব্য করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, ‘গত রোববার (১০ নভেম্বর) রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়ার মতো সাম্প্রতিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী বার্তা আছে? আর তার সমর্থকরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন।’ এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ...

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান কি গ্রেপ্তার হয়েছেন?

Image
  ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে’- শীর্ষক একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে শনিবার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে গ্রেপ্তারের দাবিটি সঠিক নয়। বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে ইনানের বিষয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তরফ থেকেও এমন কোনো তথ্য জানানো হয়নি। তবে ২১ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত, “নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান ‘র’-এর তত্ত্বাবধানে!’ শীর্ষক একটি সংবাদ পাওয়া যায়। এই প্রতিবেদনে দাবি করা হয়, ইনানের অবস্থান এখন ভারতে। তবে এই বিষয়ে অন্য কোনো গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনেও নির্দিষ্ট কোনো সূত্র বা প্রমাণ দেওয়া হয়নি।” জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আড়ালে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

কবে দেশ ছেড়ে পালিয়েছেন নিজেই জানালেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান

Image
  সারাদেশ: ছাত্রজনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময়ই ছাত্রদের ওপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। যদিও অনেকের ধারণা, পাঁচ আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই সাবেক মন্ত্রী। আর তার সেই সাক্ষাৎকারটি ফেইসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ১০ বছর ৬ মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি নিজেও ৫ থেকে ৬ আগস্ট ঢাকায় ছিলাম এবং ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে, একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল যা ইচ্ছাকৃত ভাবে হোক বা অন্য ভাবে হোক। কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে যা হলো ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। ন্যাশনাল সিকিউরিটি ইন...

এইমাত্র পাওয়া : হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হল ১১৪ জনকে!

Image
  স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া চার ইসরায়েলি সেনাকে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রেডক্রসের মাধ্যমে তেল আবিবের কাছে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। হেলিকপ্টারে করে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের হেলিপ্যাডের কাছে ইসরায়েলি পতাকা ও ব্যানার নিয়ে অপেক্ষা করছিলেন একদল মানুষ। মুক্তিপ্রাপ্ত নারীরা হেলিকপ্টার থেকে নামার পর তাদের দ্রুত ভ্যানে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হেলিকপ্টারের চারপাশে গোপনীয়তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তেল আবিবের হোস্টেজ স্কয়ার থেকে বিবিসির সংবাদদাতা অ্যালিস কুডি জানান, মুক্তিপ্রাপ্ত নারীদের দেখতে হেলিপ্যাডের কাছে জড়ো হওয়া লোকেরা তাদের মুক্তির খবরে উল্লাসে ফেটে পড়েন। ফিলিস্তিনি বন্দিদের মুক্তিঅন্যদিকে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন শতাধিক ফিলিস্তিনি বন্দি। আল জাজিরা জানিয়েছে, মোট ২০০ বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও শনিবার ইসরায়েল ১১৪ জনকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বাসগুলো রামাল্লার ঠিক পশ্চিমে বিতুনিয়া শহরে পৌঁছেছে। সেখানে তাদের স্বাগত জানাতে পতাকা হাতে জড়ো হয়েছিলেন বন্দিদের পরিবারের সদস্যরা। বন্...

পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা

Image
  লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। তাই আপনিও যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ধরনের তথ্যগুলি নিয়মিত জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা আপনার সহায়ক হতে পারে। পোশাকের সাইজ ১) প্রশ্নঃ ৭৫ দিনব্যাপী ভারতীয় ভাষা উৎসব কোথায় শুরু হলো? উত্তরঃ লখনৌতে ৭৫ দিনব্যাপী ভারতীয় ভাষা উৎসব শুরু হলো। ksrm mobile ২) প্রশ্নঃ হর্ষবর্ধন (Harshavardhana) কোন রাজবংশের রাজা ছিলেন? উত্তরঃ পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। ৩) প্রশ্নঃ কার স্মৃতিতে কুতুব মিনার (Qutub Minar) নির্মিত হয়েছিল? উত্তরঃ কুতুবউদ্দীন বক্তিয়ার কাকির স্মরণে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেন, যা দিল্লিতে অবস্থিত। ৪) প্রশ্নঃ কোন প্রণালী সুমেরু মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? উত্তরঃ সুমেরু ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে বোরিং প্রণালী (The Boring Strait)। ৫) প্রশ্নঃ কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? উত্তরঃ ১৯৮৭ সালে অরুণাচল প্...

রাষ্ট্রপতির আদেশে ১০ দিনের মধ্যে নাটকীয় পরিবর্তন

Image
  গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। গত ২০ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ এর দফার সাথে তথ্য অধিকার আইন ২০০৯ এর, ১৬ এর ১ ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিছুদিন আগে মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর ঠিক দশ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো তাকে। ভিডিও:

ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি

Image
  পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শনিবার (১০ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে এই অভিযান চালায় পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্লাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি বলেন, নুরুল হুদা দাবি করেছেন ৫ তারিখের পর থেকে ওবায়দুল কাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। কাদেরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এদিকে নুরুল হুদাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি ভ...

ব্রেকিং নিউজ: আগামী নির্বাচনের তারিখ জানালেন নির্বাচন কমিশনার

Image
  জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি ও প্রশাসনে চলছে নানা আলোচনা। নির্বাচন আয়োজনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন নানা পদক্ষেপ গ্রহণ করছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ইসি মাছউদ বলেন, কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। ইসি মাছউদ আরও বলেন, বর্তমানে স্থানীয় নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সারা দেশে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদে কাজ করছেন। তবে এই কাজে তাদের আরও দায়িত্বশীল হতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল দেখা যাচ্ছে, যা মানুষকে সেবা নিতে সমস্যায় ফেলছে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা জাতিকে প্রভাবমুক্ত, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর একটি নির্বাচন ...

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

Image
  চীনের দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ধিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’। চলতি বছর চীনে এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে ধারণা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে চীনের হাইনান প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ফ্লাইট চলাচলা বাতিল করা হয়েছে। খবর রয়টার্স সুপার টাইফুন ইয়াগির নাম দিয়েছে জাপান। এর অর্থ ছাগল। গত সপ্তাহে এটি ফিলিপাইনে আঘাত হানার পর এবার ব্যাপক শক্তি নিয়ে চীনে আছড়ে পড়ছে। ঝড়টি সর্বোচ্চ ২০৯ কিলোমিটার বেগে আঘাত হানবে। আটলান্টিক সাগরে সৃষ্ট ৫ ক্যাটাগরির হ্যারিকেন বেরিলের পর বিশ্বে এটিই হতে যাচ্ছে এ বছরের দ্বিতীয় শক্তিশালী সাইক্লন। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ চীন সাগরে টাইফুনটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সকালে ইয়াগির কেন্দ্রস্থল গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং শহর থেকে এটি ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে ইয়াগি। ইয়াগির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে গুয়াংডং এবং হাইনান প্রদেশে। কিয়ংহাই এবং দিয়ানবাইয়ে ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি ক...