ব্রেকিং নিউজ বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, উত্তাল রাজধানী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মুজিবর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এক বিশেষ সাংগঠনিক সভায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, আর্থিক অনিয়ম ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে স্থায়ী বহিষ্কার এবং সাধারণ সদস্যপদ বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে দলটি। সভায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদ দলের কেন্দ্রীয় মহাসচিব বরাবরে পাঠানো চিঠির সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘ দিন থেকে মুজিবর রহমানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, পদ বাণিজ্য ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো নানা গুরুতর অভিযোগ রয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সুনাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে গত ১২ এপ্রিল কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৮ এপ্রিল কেন্দ্রীয় মহাসচিব বরাবরে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান। দলের চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং আন্তর্জাতিক সম্পাদককেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসব...