পদত্যাগ করতে চান তিনি, জানালেন কারণ

 

হেড লাইন: ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন আরশ খান। দুর্দান্ত অভিনয়ে দর্শকমহলে পরিচিত লাভ করে নিয়েছেন। আবার কিছুদিন আগেই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভ) প্যাকেজ প্রিভিউ কমিটিতে সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সেই কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিটিভির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেতা আরশ খান।

এ অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহাদয়ের কাছে এবং উক্ত বিষয়ে জড়িত সব ব্যক্তিবর্গের কাছে।’

পদত্যাগের কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন। কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরও একটা বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি এবং সাহসের উৎস এটাই। আমাকে দেয়া সম্মান বা সদস্যপদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে।’

সবশেষ এ অভিনেতা লিখেছেন, ‘আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ এবং দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকব। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।’    

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুনরায় গঠন করা বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটির তথ্য জানানো হয়। এতে বিটিভির মহাপরিচালককে সভাপতি করে ১৫ সদস্য নিয়ে টেলিভিশনটির প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতেই সদস্য হিসেবে জায়গা পান আরশ খান।

কমিটিটিতে এ অভিনেতা ছাড়াও আরও রয়েছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব প্রমুখ।

সূত্র : Channel 24

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা