এবার রিসোর্টে আগুন লেগে মারা গেলেন ৬৬ জন!



তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে ৬৬ জন নিহত এবং কমপক্ষে ৫১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ও আনাদোলু নিউজ এজেন্সি। আগুন লাগার সময় কাঠের তৈরি রিসোর্টে অন্তত ২৩৪ জন অতিথি ছিলেন। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু গণমাধ্যমকে বলেন, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন। 

 তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসর্টের একটি হোটেলে ভোরে অগ্নিকাণ্ডের পর অন্তত ৬৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা। বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।


Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা