দিনভর খোঁজাখুঁজি, ভোরে জমিতে পাওয়া গেল মরদেহ

 


বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন দাদা বারেক শিকদার। ভোর ৬টার দিকে স্থানীয় মান্না বেপারীর বিল্ডিংয়ের পেছনের একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরুদ্ধ করে শিশু সাফওয়ানকে হত্যা করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, ‘নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্রঃ আরটিভি

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা