ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ১ বিভাগে ৩৬ আসেনের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন



 আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আজ (২৭ অক্টোবর) ভার্চুয়ালি বৈঠক করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বিকেল পাঁচটায় গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে লন্ডন থেকে সরাসরি সংযোগ স্থাপন করবেন এবং মাঠে থাকা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনা করবেন।

বৈঠকে তারেক রহমান মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের উদ্দেশে বার্তা দেবেন যে, দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনয়নপ্রত্যাশী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক জানান, তারেক রহমান যেহেতু দলের প্রধান তিনি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তার সিদ্ধান্ত আমরা মেনে চলবো। যেহেতু মতবিনিময় সভায় আমাদের কথা বলার সুযোগ ছিল না সেজন্য মনোনয়নপ্রত্যাশীরা চায় তার সঙ্গে কথা বলতে। বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ছিল এবং সুবিধাভোগী ও পরিবারতন্ত্র থেকে দল যদি কাউকে মনোনয়ন দেয় সেটি হবে খুবই খারাপ বিষয়। নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা খুবই কষ্ট পাবে।

রংপুর বিভাগের ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী জিয়াউল ইসলাম জিয়া ও কামাল আনোয়ার আহাম্মেদ কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এটি খুবই প্রয়োজন ছিল। তবে তিনি সবার কথা শুনলে বিষয়টি আরও ভালো হতো। তারপরও দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন আমরা তার নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. প্রকৌশলী মোস্তাফা-ই জামান সেলিম বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। আমরা তা মেনে চলব, ইনশআল্লাহ। তবে দল অবশ্যই যোগ্য লোককে মনোনয়ন দেবে এটি আমার বিশ্বাস।’

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা