এইমাত্র পাওয়া: ৫০ আসনে বিএনপির প্রার্থী বাতিল। নতুন মনোনয়ন পেলেন যারা



 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে। তবে ৫০টির বেশি আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।


৩ নভেম্বর ঘোষিত তালিকায় নতুন, ‘হাইব্রিড’ ও আন্দোলনে নিষ্ক্রিয় ব্যক্তিদের স্থান দেওয়ায় বিভিন্ন আসনে ত্যাগী ও জনপ্রিয় নেতারা বাদ পড়েছেন। এছাড়া প্রবাসে থাকা বেশ কয়েকজনকেও মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে একাধিক আসনে ভাঙচুর, মানববন্ধন, সড়ক অবরোধ ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন বঞ্চিত নেতা-কর্মীরা।


চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে বাদ দিয়ে কাজী সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। আসলাম চৌধুরী ইতিমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।


নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়ায় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বঞ্চিত হয়েছেন। মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকুর মনোনয়নে অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার মাধ্যমে বিক্ষোভ দেখান।


মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার মনোনয়নে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মীরা শিবচরে সড়ক অবরোধ করেন। সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়নে ডা. শহিদুল আলমের সমর্থকরা টানা বিক্ষোভ করেন।


বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর সারাদেশে বিভিন্ন জেলায় অর্ধশতাধিক আসনে মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি, অবস্থান, অনশন ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করেছেন। যেসব আসনে মনোনয়নবঞ্চিতরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তাদের মধ্যে রয়েছে- 


ঢাকা বিভাগ: মানিকগঞ্জ-০১, ঢাকা-১২, মাদারীপুর-০১ ও ০২, মুন্সিগঞ্জ-০১, গাজীপুর-০৬ এবং গোপালগঞ্জ-০২ আসনের মনোনয়ন নিয়ে অসন্তোষ ও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসব এলাকায় বিক্ষোভ, দলীয় কার্যালয় ঘেরাও এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।


চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম-০২, ০৪ ও ১৬, কুমিল্লা-০৫, ০৬, ০৯ ও ১০, ব্রাহ্মণবাড়িয়া-০৫, নোয়াখালী-০২ ও ০৫, ফেনী-০২ এবং চাঁদপুর-০৪ আসনে মনোনয়নবঞ্চিতদের কর্মসূচি সবচেয়ে বেশি চোখে পড়ে। কোথাও সড়ক অবরোধ, কোথাও বিক্ষোভ মিছিল, কিছু এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও হয়।


সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ: সিলেট বিভাগের মৌলভীবাজার-০২, রংপুরের দিনাজপুর-০২ ও কুড়িগ্রাম-০৩ এবং ময়মনসিংহের ময়মনসিংহ-০৩, ০৬, ০৯ ও শেরপুর-০১ ও ০২ আসনেও বঞ্চিত নেতাদের সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


খুলনা বিভাগ: খুলনা বিভাগের কুষ্টিয়া-০২, ০৩ ও ০৪, সাতক্ষীরা-০২, ০৩, ঝিনাইদাহ-০৩, মেহেরপুর-০১ ও ০২ এবং মাগুরা-০২ আসনে দলীয় নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। জেলা কার্যালয়ের সামনে ধরনা ও মিছিলসহ বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের রাজশাহী-০১, ০৩ ও ০৫, নওগাঁ-০১, ০৩ ও ০৪, জয়পুরহাট-০২, নাটোর-০১, পাবনা-০৪ এবং চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনেও একইভাবে দলীয় অসন্তোষ দেখা গেছে। নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা