দুঃসংবাদ দিলেন মোহাম্মদ এ আরাফাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

   


বাবা হারালেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। গত ২৮ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে তার বাবা মোহাম্মদ সেতাব উদ্দিনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ এ আরাফাত নিজেই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টা ২৫ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক দীর্ঘ পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি জানান ছেলে মোহাম্মদ এ আরাফাত। পোস্টে মৃত্যুর সময় বাবার পাশে থাকতে না পারার আক্ষেপও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মোহাম্মদ এ আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তার মন্ত্রীসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।

সূত্র : চ্যানেল২৪

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা