বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। একমাসের ওপরে হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রীর অবস্থার উন্নতি হয়েছে বলা যাবে না বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুনশনিবার (২৭ ডিসেম্বর) রাত ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে চিকিৎসক এ জেড এম জাহিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী অত্যন্ত জটিল ও সংকটময় অবস্থা পার করছেন। যদি তিনি আল্লাহর রহমতে এ অবস্থা থেকে উতরে যেতে পারেন, তাহলে ভালো কিছু পাওয়া যাবে।’
Comments
Post a Comment