ব্রেকিং নিউজ : হঠাৎ পদত্যাগ! সবাইকে দুশ্চিন্তায় ফেলে বিদায় ঘোষণা দিলেন তারা . বিস্তারিত কমেন্টে 👇

 


অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। এদিন রাতে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।



অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্রটি আমাদের অফিসে জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। পদত্যাগপত্রটি রবিবার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেছিলেন, আমি ভোট করব।

আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।

গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা