এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী, জেনে নিন সেই প্রার্থীর নাম

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের হারিকেন প্রতীকের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এসময় তিনি আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র প্রয়োজনের কথা বলে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানান।

শাহরিয়ার কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে প্রার্থী হয়েছিলেন।

এদিকে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিক্সা প্রতীকে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা