জামায়াত জোটের আসন বণ্টন চূড়ান্ত! কারা পেল কত আসন

 


বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু আসন নিয়ে এখনও আলোচনা চললেও আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

Ad

জানা গেছে, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বৈঠক চলছে। রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই বাকি থাকা কয়েকটি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। তবে এসব সংখ্যার বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আরও দেখুন
প্রবাসীদের জন্য খবর
বিনোদন সংবাদ
ক্যামেরা
আইন ও বিচার বিষয়ক বই
ক্রীড়া সরঞ্জাম
রাজনৈতিক বিশ্লেষণ কোর্স
চাকরির খবর

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ বলেন, আসন সমঝোতা নিয়ে একটি মিটিং চলছে। এছাড়া রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালই হয়তো চূড়ান্ত ঘোষণা আসবে। সংবাদ সম্মেলন কখন হবে, সেটিও আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

১১ দলীয় জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই ঘোষণা আসছে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা